ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসে দুর্ধর্ষ চুরি

সাব রেজিস্ট্রার অফিসের আলমারি ও লকারের তালা ভাঙচুর, দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছ ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় সাব রেজিস্ট্রার অফিসের এজলাস কক্ষ, নকল অফিস কক্ষ ও খাস কামরায় আলমারি ও লকারের তালা ভাঙচুর, দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছ ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

২৫ জানুয়ারি দিবাগত গভীর রাতে পুরাতন কোর্ট ভবন উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা সাব রেজিস্ট্রার আয়শা সিদ্দীকা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি দিবাগত গভীর রাতে সাব রেজিস্ট্রার অফিসের প্রধান দরজার গ্রিলের তালা ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে। এজলাস অফিস কক্ষ ও খাস কামরার ৭টি আলমারি ও ১০টি লকারের তালা ভেঙে গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছ করা হয়।

উপজেলা সাব রেজিস্ট্রার আয়শা সিদ্দীকা বলেন, কী কী চুরি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। সব কিছু গোছানোর পর জানা যাবে কোন দলিল চুরি হয়েছে কি না। তবে অফিস কক্ষের একটি ল্যাপটপ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, নৈশপ্রহরী থাকার পরও কিভাবে চুরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ঘটনার স্থলে পুলিশ গিয়েছে। তবে এখনো অভিযোগ পায়নি।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২