ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে ছাগল চুরি করে জবাই, ৩ যুবক আটক

আটক তিন যুবক।ছবি: বাংলারচিঠিডটকম

আটক তিন যুবক।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পেটে বাচ্চাসহ দুটি ছাগল চুরি করে জবাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক কসাইসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। ২৫ জানুয়ারি বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। ২৪ জানুয়ারি দিনগত মধ্যরাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

আটককৃতরা হলো সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের আব্বাস কসাইয়ের ছেলে মামুন কসাই (২৫), আফছার আলীর ছেলে রাকিব (১৬) ও বাবলু সরকারের ছেলে সাদ্দাম (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৪ জানুয়ারি দিনগত মধ্যরাতে বলারদিয়ার (পূর্বপাড়া) গ্রামের দিনমজুর আফজাল হোসেনের বাড়িতে ঢুকে তিন চোর। এসময় আফজাল হোসেনের স্ত্রী আলেয়া বেগম ছাগলের শব্দে গোয়াল ঘরে গিয়ে দেখেন দরজা খোলা এবং ছাগল দুটি নেই। রাতেই তারা খোঁজাখুঁজি করে পাশের গোরস্থানে রক্ত দেখতে পেয়ে বুঝতে পারেন যে, ছাগল দুটিকে জবাই করা হয়েছে।

জবাইকৃত দুটি ছাগল।ছবি: বাংলারচিঠিডটকম

এব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাফর আলী খান বলেন, নিয়মিত টহল চলাকালে রাত ২টার দিকে ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া খালেকের মোড় এলাকায় বস্তাসহ তিনজনকে দেখে সন্দেহ হয়। এসময় বস্তা খুলে দুটি জবাইকৃত ছাগল ও একটি চাকু জব্দ এবং তাদের আটক করা হয়।

ছাগলের মালিক আফজাল হোসেন জানান, তিনি দিনমজুর, ছাগল দুটি বর্গা নিয়ে লালন-পালন করতেন। দুটি ছাগলই ৫ মাসের গাভিন ছিল। চুরি হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক সাংবাদিকদের বলেন, আটককৃত তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাগল দুটি চুরি ও জবাইয়ের কথা স্বীকার করেছে। এব্যাপারে ছাগলের মালিক বাদী হয়ে মামলা দায়ের করায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে ছাগল চুরি করে জবাই, ৩ যুবক আটক

আপডেট সময় ০৯:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২