ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে যুবলীগের নেতাকর্মীদের সাথে মোজাফ্ফর হোসেন এমপির মতবিনিময়

যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত ১৫টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভা করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

প্রকৌশলী মোজাফ্ফর হোসেন এমপির আহ্বানে ২৪ জানুয়ারি রাতে খেজুরতলাস্থ বকুলভিলা এমপির নিজ বাসভবনে এ মতিবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপি বলেন, সারাদেশের ন্যায় জামালপুরেও প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। জামালপুর সদর উপজেলাও এর বাইরে নয়। আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে যুবলীগের ভূমিকা রাখতে হবে। তিনি যুবলীগের নেতাকর্মীদের বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জামালপুর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল, এমপির ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাতসহ ১৫টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

জামালপুরে যুবলীগের নেতাকর্মীদের সাথে মোজাফ্ফর হোসেন এমপির মতবিনিময়

আপডেট সময় ০৯:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২