ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শেরপুরে নালিতাবাড়ী থানাধীন মধুটিলা ইকোপার্ক এলাকায় ১৮ জানুয়ারি বিকেলে অভিযান পরিচালনা করে একজন ওয়ারেন্টভুক্ত নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

আসামির নাম মো. মাসুদ রানা (৩২)। তিনি শেরপুর সদর উপজেলার ধলাকান্দা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন মধুটিলা ইকোপার্ক এলাকায় ১৮ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শেরপুর এর মামলা নং-৩৬৪/২০২০ ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সনের (সংশোধনী-২০০৩) এর ১১(গ) ধারায় অভিযুক্ত।

গ্রেপ্তার হওয়া ওই আসামি তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে; যৌতুক না দেওয়ায় তার স্ত্রীকে অমানুষিক নির্যাতন ও মারধর করত। এ কারণে তার স্ত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শেরপুরে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারী হলে ওয়ারেন্ট মূলে আসামিকে গ্রেপ্তার করে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অপহরণ, ধর্ষণের চেষ্টা এবং যৌতুক মামলা রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২