ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুল মালেকের মৃত্যুবার্ষিকী পালিত

আব্দুল মালেক

আব্দুল মালেক

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাবেক সংসদ সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও উপজেলা আওয়ামী লীগের অর্ধশতাব্দীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জানুয়ারি দিনব্যাপী সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কাঙালি ভোজ, কালোব্যাজ ধারণ ও মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া ১৯ জানুয়ারি দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমি হল মিলনায়তেন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন, মুস্তাফিজুর রহমান সাহজাদা, লুৎফর রহমান, আইনজীবী আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আব্দুল গণি, ডাক্তার রোকসানা আজিম ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

জানা যায়, ২০১৬ খ্রিস্টাব্দের ১৯ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মালেক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৩৪ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর উপজলার কামরাবাদ ইউনিয়নর বড়বাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

আব্দুল মালেকের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৭:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২