ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

বাগদাদের গ্রীন জোনে রকেট হামলা, শিশুসহ আহত ৩

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বাগদাদের গ্রীন জোনে ১৩ জানুয়ারি রকেট হামলায় তিনজন আহত হয়েছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। রকেটগুলোর একটি সেখানে অবস্থিত এক স্কুলে ও দু’টি রকেট মার্কিন দূতাবাস চত্ত্বরে আঘাত হানে। ইরাকি নিরাপত্তা সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সংঘাতপূর্ণ এ দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে নব-নিযুক্ত পার্লামেন্ট স্পিকারকে শীর্ষ আদালত বরখাস্ত করার পর এ হামলার ঘটনা ঘটলো।

নাম প্রকাশ না করার শর্তে ইরাকের উচ্চ পদস্থ সরকারি এক কর্মকর্তা বলেন, ‘গ্রীন জোন লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়।’

এ সব রকেটের মধ্যে দু’টি মার্কিন দূতাবাস চত্ত্বরে এবং অপরটি পার্শ্ববর্তী এক স্কুলে আঘাত হানে। এতে এক নারী, এক বালিকা ও এক কিশোর আহত হয়।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে আমেরিকান সৈন্য ও তাদের স্থাপনা লক্ষ্য করে অনেক রকেট ও ড্রোন হামলা চালানো হয়।

এসব হামলার ক্ষেত্রে দায়িত্ব স্বীকারের ঘটনা একেবারে বিরল হলেও বরাবরই ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করা হয়।

এদিকে মার্কিন দূতাবাস ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এ রকেট হামলার নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ হামলা ‘ইরাকের নিরাপত্তা, সার্বভৌমত্ব ধ্বংসের এবং আন্তর্জাতিক সম্পর্ক বানচালে চালানো সন্ত্রাসী গ্রুপের প্রচেষ্টার অংশ।’
তবে এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

বাগদাদের গ্রীন জোনে রকেট হামলা, শিশুসহ আহত ৩

আপডেট সময় ০২:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২