ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

ওমিক্রন মোকাবেলায় একশ’ কোটি কভিড-১৯ টেস্ট কিট বিতরণ করবে যুক্তরাষ্ট্র

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৩ জানুয়ারি বলেছেন, সরকার কভিড-১৯ টেস্ট কিট ক্রয় দ্বিগুণ করবে। এ ক্ষেত্রে তারা আরো ৫০ কোটি কিট ক্রয় করবে। এ নিয়ে তাদের কিটের সংখ্যা বেড়ে মোট একশ’ কোটিতে দাঁড়াবে। খবর এএফপি’র।

এ দিকে বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের লড়াই অব্যাহত থাকায় বাইডেন ‘আপনাদের দেশ প্রেমের অংশ’ হিসেবে ভাল মানের বিভিন্ন মাস্ক পরতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া হোয়াইট হাউস ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় কভিড-১৯ টেস্ট কিটের সহজলভ্যতার ঘাটতি, স্কুল খোলা রাখার প্রচেষ্টা ও মানুষের কাজ পাওয়া প্রশ্নে চাপের মুখে রয়েছে।

বাইডেন তার দায়িত্ব প্রতিপালনের কথা তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় দেড় কোটি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। এক বছর আগে তিনি দায়িত্ব গ্রহণের সময় প্রতিদিন ২০ লাখ মানুষের এ ভাইরাস পরীক্ষা করা হতো। সে তুলনায় বর্তমানে অনেক বেশি লোকের কভিড পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, ‘বিনা মূল্যে বিতরণের জন্য অতিরিক্ত আরো ৫০ কোটি কভিড টেস্ট কিট ক্রয়ে আজ আমি আমার দলকে নির্দেশ দিয়েছি।’ খুব শিগগিরই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে এ টেস্টের সুযোগ সহজলভ্য করা হবে।

হোয়াইট হাউসে তার বক্তব্যের শেষ পর্যায়ে বাইডেন ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি একটি বিশেষ আবেদন জানান।’

তিনি বলেন, ‘আপনারা ভুল তথ্য ও গুজব খবর তুলে ধরা বন্ধ করুন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ওমিক্রন মোকাবেলায় একশ’ কোটি কভিড-১৯ টেস্ট কিট বিতরণ করবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২