ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নতুন চেয়ারম্যান রকেটবিজ্ঞানী সোমনাথ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’-র নতুন চেয়ারম্যান হলেন দেশের প্রথম সারির রকেটবিজ্ঞানী এস সোমনাথ।

ইসরো-র ‘চন্দ্রযান-২’ অভিযানের রকেট উৎক্ষেপণ প্রকল্পের নেতৃত্ব দেওয়া সোমনাথকে কেন্দ্রীয় মহাকাশবিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব ও দেশটির মহাকাশ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে তিন বছরের জন্য।

১২ জানুয়ারি সোমনাথের নতুন দায়িত্বের খবর ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়।

২০১৮ সালের জানুয়ারি থেকে ইসরো’র ‘বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি)’-এর কর্মকর্তা সোমনাথ ইসরো চেয়ারম্যান কে শিবনের স্থলাভিষিক্ত হলেন।

ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট জিএসএলভি-মার্ক-৩ এবং তার আগের প্রজন্মের রকেট পোলার লঞ্চ স্যাটেলাইট ভেহিকল্স (পিএসলএলভি) তৈরির অন্যতম কাণ্ডারি সোমনাথের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ইসরো’র বিভিন্ন মহাকাশ অভিযানে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে পাঠানোর ক্ষেত্রে পিএসএলভি এই মুহূর্তে অন্যতম সেরা হাতিয়ার।

কেরালার কোল্লামে টিকেএম কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর সোমনাথ এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি) থেকে। তারপর ১৯৮৫ সালে যোগ দেন ইসরো’র বিক্রম সারাভাই স্পেস সেন্টারে। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সোমনাথ ছিলেন জিএসএলভি-মার্ক-৩ রকেট প্রকল্পের কর্মকর্তা। ২০১৪ সালের নভেম্বর পর্যন্ত সোমনাথ ছিলেন ভিএসএসসি’র ‘স্ট্রাকচার্স’ ইউনিট ও ‘প্রোপালসন অ্যান্ড স্পেস অর্ডিন্যান্স’ ইউনিটের ডেপুটি ডিরেক্টর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নতুন চেয়ারম্যান রকেটবিজ্ঞানী সোমনাথ

আপডেট সময় ০৩:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২