ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি আছে: রুবিও

জামালপুর : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ২০ অক্টোবর মুম্বাইয়ে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২০ অক্টোবর, মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, নয়াদিল্লি তেল সরবরাহে বৈচিত্র্য আনাতে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। এ থেকে বোঝা যায়, উভয়পক্ষ একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি আছে।

চলতি বছর দ্বিতীয়বারের মতো ভারত সফর করছেন রুবিও। এর লক্ষ্য বাণিজ্য উত্তেজনা কাটিয়ে ওঠা ও জ্বালানি সম্পর্ক গভীর করা। মুম্বাইয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভারত তাদের জ্বালানি খাতে বৈচিত্র্য আনার আকাঙক্ষা পুনর্ব্যক্ত করেছে। এটি বুদ্ধিমানের মতো কাজ।’

ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার তেলের প্রধান আমদানিকারক। গত বছরের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের মধ্যে, এই বিষয়টি উত্তেজনার মাত্রা বাড়িয়েছিল। রুবিও বলেন, বৈচিত্র্য আনার বিষয়টি একদিনে করা সহজ নয়। তবে তারা যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে।

গত মে মাসে ভারত সফরের সময় রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু এবারের সফরে এমন কোনো সূচি নেই। বরং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে রুবিও জানান, তারা ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়া এবং জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি আছে: রুবিও

আপডেট সময় ০৭:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬