ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মস্কো নেতৃত্বাধীন বাহিনী কাজাখস্থানে ‘সীমিত’ সময়ের জন্য থাকবে : পুতিন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বলেছেন, এশিয়ার মধ্যাঞ্চলে কাজাখস্থানে বিশৃঙ্খলা মোকাবিলার লক্ষ্যে মোতায়েন করা মস্কোর নেতৃত্বাধীন সামরিক বাহিনী সীমিত সময়কাল সেখানে অবস্থান করবে।

সাবেক সোভিয়েত দেশগুলোর নেতাদের এক বৈঠককালে দেশগুলোর মধ্যে বিদ্যমান সামরিক চুক্তির উল্লেখ করে পুতিন বলেন, সীমিত সময়ের জন্য সম্মিলিত নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) শান্তিরক্ষী বাহিনীর একটি দল কাজাখস্থানে পাঠানো হয়েছে।

সহিংসতায় কয়েক ডজন লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনী প্রায় ৮ হাজার লোককে আটক করেছে।

পুতিন বলেন, কাজাখস্তানের প্রেসিডেন্টের অনুরোধের পর সম্মিলিত নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও) সেখানে সেনা প্রেরণ করেছে। কারণ দেশটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আগ্রাসনের মুখোমুখি হয়েছে।

বৈঠকে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বৈঠকে বলেছেন, সিএসটিও ২,০৩০ সৈন্য ও ২৫০ সামরিক যান প্রেরণ করেছে।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট আরো বলেছেন, সাবেক সোভিয়েত দেশে সেনা মোতায়েন করার মাধ্যমে এই ইঙ্গিত দেয়া হয়েছে যে, নেতারা সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে বিপ্লব ঘটানোর কোন সুযোগ দিবে না।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মস্কো নেতৃত্বাধীন বাহিনী কাজাখস্থানে ‘সীমিত’ সময়ের জন্য থাকবে : পুতিন

আপডেট সময় ০৫:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২