ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

কাজাখস্তানে চরম অস্থিরতা, প্রায় ৮ হাজার লোক গ্রেপ্তার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কাজাখস্তানে প্রায় আট হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। মধ্য এশিয়ার এ দেশে চরম অস্থিরতা ছড়িয়ে পড়ার কয়েকদিন পর তাদেরকে গ্রেপ্তার করা হলো। ১০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘১০ জানুয়ারি ৭ হাজার ৯৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বিভাগ তাদেরকে গ্রেপ্তার করে।

এ প্রজাতন্ত্রের স্বাধীনতার ইতিহাসে চরম অস্থিরতা ছড়িয়ে পড়ার পর সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কাজাখস্তান ১০ জানুয়ারি জাতীয় শোক দিবস পালন করছে।

এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা কমিটি জানায়, সরকারি ও সামরিক স্থাপনাসহ দেশটি সম্পূর্ণভাবে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘দেশটির যেসব এলাকায় জঙ্গি ও দাঙ্গাকারীরা লুকিয়ে থাকতে পারে সেসব এলাকায় অভিযান চালানো হচ্ছে। অপরাধীদের কর্মকান্ডের তথ্য সংগ্রহ ও রেকর্ড করা হচ্ছে।’

সিএসটিও দেশগুলোর নেতাদের ১০ জানুয়ারি ভিডিও লিংকের মাধ্যমে বৈঠক করার কথা রয়েছে। এসব নেতার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন। সিএসটিও হচ্ছে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোর একটি জোট।

এ অস্থিরতা চলাকালে মস্কোর নেতৃত্বাধীন সিএসটিও সামরিক জোট কাজাখস্তানের প্রেসিডেন্ট কসিম-জোমার্ত তোকায়েভের অনুরোধে দেশটিতে আড়াই হাজার সৈন্য পাঠিয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কাজাখস্তানে চরম অস্থিরতা, প্রায় ৮ হাজার লোক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২