ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা

টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের জন্য শাস্তির নতুন নিয়ম আইসিসির

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের জন্য শাস্তির নতুন নিয়ম করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নতুন নিয়মনুযায়ী, পুরুষ ও নারী ক্রিকেটে স্লো ওভার রেটের কারণে এখন থেকে ম্যাচের মধ্যেই শাস্তি পেতে হবে। শাস্তিটি হলো, নির্ধারিত সময়সীমার মধ্যে বোলিং শেষ করতে ব্যর্থ হলে ইনিংসের বাকি ওভারগুলোতে চারজনের বেশি ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে একজন খেলোয়াড় কম রাখতে হবে।

আইসিসির প্লেয়িং কন্ডিশনে ১৩ দশমিক ৮ ধারা অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী ফিল্ডিং দলকে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করার মতো অবস্থায় থাকতে হবে। অন্যথায় শাস্তি পেতে হবে।

সাধারণ নিয়মে, প্রথম ছয় ওভারের পর ৩০ গজের বাইরে পাঁচজন খেলোয়াড়কে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু ফিল্ডিং দল নির্দিষ্ট সময়ের মধ্যে বল শেষ করতে না পারলে চারজনের বেশি ফিল্ডার রাখতে পারবে না ঐ সীমানার বাইরে।

এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘ আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশ অনুযায়ী নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। ইসিবির দ্য হান্ড্রেডের প্লেয়িং কন্ডিশনে একই নিয়মের রিপোর্ট যাচাই করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। ঐ সিরিজ থেকেই এই নতুন নিয়ম হবে।

আর ১৮ জানুয়ারি সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার নারীদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন নিয়ম প্রয়োগ হবে।

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত

টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের জন্য শাস্তির নতুন নিয়ম আইসিসির

আপডেট সময় ০৭:১৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২