ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

রাশিয়া হামলা চালালে এর সুস্পষ্ট জবাব দেওয়া হবে : ইউক্রেন নেতাকে বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন নেতা ভলোদমির জেলেনস্কিকে পুনরায় আশ্বস্ত করে বলেছেন, রাশিয়া যদি হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র এর সুস্পষ্ট জবাব দেবে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের প্রেক্ষিতে বাইডেন টেলিফোনে জেলেনস্কিকে জানিয়েছেন, মস্কো যদি হামলা চালায় তবে ওয়াশিংটন এবং এর মিত্ররা এর চুড়ান্ত জবাব দেবে।

এদিকে জেলেনস্কিকে আশ্বস্ত করার কয়েক দিন আগে বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, মস্কো কোন হামলা চালালে এর পরিণাম হবে ভয়াবহ।

এদিকে বাইডেনের সাথে কথা বলার পর জেলেনস্কি এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের অটুট সমর্থনের প্রশংসা করেছেন।

ইউক্রেন সংকট নিয়ে জেনেভায় আগামী ৯ ও ১০ জানুয়ারি উচ্চ পর্যায়ের রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনায় বসছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। পুতিন ইতোমধ্যে ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নিয়েছে। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

রাশিয়া এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রাশিয়া হামলা চালালে এর সুস্পষ্ট জবাব দেওয়া হবে : ইউক্রেন নেতাকে বাইডেন

আপডেট সময় ০৬:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২