ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

বকশীগঞ্জের সাধুরপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবুর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী জনসভা ২ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সালেহ শফিক গেন্দা, জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান ডল, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি জয়নাল আবেদিন, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহাম্মেদ চৌধুরী আগামী ৫ জানুয়ারি নির্বাচনে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদুল আলম বাবুকে নৌকা প্রতীকে জয়যুক্ত করতে সাধুরপাড়ার ভোটারদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে চেয়ারম্যান পদে মাহমুদুল আলম বাবুর জয় নিশ্চিত করতে সকলকে মাঠে কাজ করার আহ্বান জানান।

জনসভায় সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভোটারগণ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

বকশীগঞ্জের সাধুরপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২