ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জম্মু ও কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে ১২ পুণ্যার্থীর মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিখ্যাত মাতা বৈষ্ণদেবী মন্দির এলাকায় পদদলিত হয়ে ১২ পুণ্যার্থী মারা গেছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

নতুন বছরের শুরুতেই বেদনাদায়ক এ ঘটনাটি ঘটে।

নতুন বছরে পূজা দিতে বহু ভক্ত মন্দির চত্বরে ভিড় জমালে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে এ ঘটনা ঘটে। ১ জানুয়ারি কর্মকর্তারা এ খবর জানান।

জম্মু থেকে ৫০ কিলোমিটার দূরে ত্রিকূট পাহাড়ের ওপর বৈষ্ণদেবীর মন্দির অবস্থিত। নতুন বছরের শুরুতে পূজা দিতে মন্দিরে ভিড় জমান তীর্থযাত্রীরা। শনিবার সকালের দিকে পদপিষ্টের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) মুকেশ সিং বলেছেন, মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় ১২ জন নিহত হওয়ার পাশাপাশি আরো প্রায় ২০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকের অবস্থা গুরুতর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

একইসঙ্গে তার কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে, জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তির প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে দেওয়া হবে। আহত ব্যক্তিদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার রুপি।

এদিকে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহার সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করার কথা বলা হয়েছে। এতে আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করা হচ্ছে বলেও জানানো হয়।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জম্মু ও কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে ১২ পুণ্যার্থীর মৃত্যু

আপডেট সময় ০৫:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২