ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

টেলিফোনে ইসরাইল-ফিলিস্তিন বিরোধ নিয়ে আব্বাস ও পুতিনের আলোচনা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ইসরাইলের অর্থনৈতিক ও নিরাপত্তা পদক্ষেপ রাজনৈতিক পন্থার বিকল্প হতে পারে না। খবর সিনহুয়ার।

সরকারি এক বিবৃতির বরাত দিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএফএ পরিবেশিত খবরে বলা হয়, ফোনালাপ চলাকালে আব্বাস ও পুতিন বড়দিন ও নববর্ষের ছুটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। তারা এ অঞ্চলসহ সারাবিশ্বের শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন।

ওই সংস্থা জানায়, এ দুই নেতা ফিলিস্তিন সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আব্বাস পুতিনকে বলেন, ‘রাজনৈতিক পন্থার অনুপস্থিতি, দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে ইসরাইলের অস্বীকৃতি, ফিলিস্তিনি অর্থনীতি দমন অব্যাহত রাখার প্রেক্ষাপটে ফিলিস্তিন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।’

আব্বাস আন্তর্জাতিক প্রস্তাব ও ইন্টারন্যাশনাল কোয়ার্টেটের বৈঠক অনুযায়ী, রাজনৈতিক পন্থায় এ সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। রাশিয়া যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের সমন্বয়ে এ কোয়ার্টেট গঠন করা হয়।

তিনি একতরফাভাবে ইসরাইলের বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে বসতি স্থাপন, ফিলিস্তিনের জমি দখল, ঘরবাড়ি উচ্ছেদ এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি নাগরিকদের বিতাড়িত করা বন্ধের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

আব্বাস সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইল এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখলে এ অঞ্চলে অপ্রত্যাশিত উত্তেজনা ছড়িয়ে পড়বে।

মঙ্গলবার রাতে তেলআবিবের কাছে প্রতিরক্ষামন্ত্রী বেনি গাঞ্জের সাথে আব্বাসের সাক্ষাতের পর পুতিন ও আব্বাসের মধ্যে এ ফোনালাপ হয়। এ সাক্ষাতকালে তারা নিরাপত্তা ও বেসামরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

টেলিফোনে ইসরাইল-ফিলিস্তিন বিরোধ নিয়ে আব্বাস ও পুতিনের আলোচনা

আপডেট সময় ০৬:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১