ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

শেরপুরে হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : শেরপুর সদর উপজেলার সাত পাকিয়া ফেরিঘাট এলাকায় ২৯ ডিসেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ মো. সহিদুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী শেরপুর সদর উপজেলার ঢাকলহাটি গ্রামের মৃত আব্দুল মুন্নাফের ছেলে।

র‌্যাবের জামালপুর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ২৯ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে শেরপুর সদর উপজেলার সাত পাকিয়া ফেরিঘাট এলাকায় মো. সালমানের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

তার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন, একটি মোবাইল ও মাদক বিক্রির নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

শেরপুরে হেরোইনসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৯:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১