ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

দীর্ঘ সাত বছর পর নয়া কমিটি পেল শেরপুর পৌর বিএনপি

শেরপুর পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনে নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম : দীর্ঘ সাত বছর পর নয়া কমিটি পেল শেরপুর পৌর বিএনপি। দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে প্রভাষক মামুনুর রশীদ পলাশ ও আবু রায়হান রুপন।

১১ ডিসেম্বর বিকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী।

তিনি জানান, ১০ ডিসেম্বর রাতে শহরের গৃদ্দানারায়নপুরের বিপ্লব লোপা মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা উড়িয়ে অধিবেশনের কাজ শুরু করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেজ আলী মামুন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৪ সালে শেরপুর পৌর বিএনপি কমিটি গঠন হওয়ার কথা থাকলেও প্রশাসনের নানা রকম বিধি নিষেধ এবং করোনা পরিস্থিতির অবনতির কারণে লকডাউন থাকায় কমিটি গঠন প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে।

এ কারণে গেল সাত বছর আহ্বায়ক কমিটি পৌর বিএনপি’র কার্যক্রম পরিচালনা করে।

হযরত আলী বলেন, নির্দেশনা মোতাবেক আগামী দশদিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রে জমা দেওয়া হবে।

নবনির্বাচিত সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ বলেন, নতুন এই দায়িত্বকে আমরা চেলেঞ্জ হিসেবে নিয়েছি। এক সময় পৌর বিএনপি অনেক জাকজমক ছিল। সেই হারানো ঐতিহ্যকে আমি ফিরিয়ে আনার চেষ্টা করবো।

মামুনুর রশীদ পলাশ আরও বলেন, দুই বছর মেয়াদী এই কমিটিতে অনেক নতুন মুখ যোগ হয়েছে। সরকার পরিবর্তনের লক্ষ্যে তাদেরকে সাথে নিয়ে আগামীতে আন্দোলন সংগ্রাম জোরদার করবো।

জানা যায়, সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, যুবদলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, আইনজীবী সিরাজুল ইসলাম, এস এম শহিদুল ইসলাম, আইনজীবী আব্দুল মান্নান, হাতেম আলী, আইনজীবী মুরাদুজ্জামান, এমদাদুল হক মাষ্টার, কামরুল হাসান, আতাহারুল ইসলাম আতা, রহুল আমীন, শওকত হোসেন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

দীর্ঘ সাত বছর পর নয়া কমিটি পেল শেরপুর পৌর বিএনপি

আপডেট সময় ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১