ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন টিউলিপ সিদ্দিক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন।

টিউলিপ শনিবার এক টুইট বার্তায় বলেন, “শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টার হিসাবে প্রায় ছয় বছর দায়িত্ব পালনের পর ছায়া অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।”

তিনি বলেন, তিনি র‌্যাচেল রিভস এমপি’র টিমে শ্যাডো চ্যান্সেলর পদে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার অপেক্ষায় রয়েছেন।

তিনি বলেন, “লেবার পার্টির সম্মুখ সারিতে থাকার সুবিধা আমি পেয়েছি। শিশুদের জীবন গঠনে প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ এবং যারা এ শিক্ষা দিচ্ছেন তাদেরকে যথাযথ স্বীকৃতি ও সমর্থনদান করার জন্য লড়াই করা আমি কখনোই বন্ধ করবো না।”

টিউলিপ বলেন, চিলড্রেন এন্ড আর্লি ইয়ার্স বিষয়ক ছায়া মন্ত্রী হিসাবে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরো সহায়তা, শিশুদের দেখাশোনা করা, এবং বিনামূলে স্কুলে খাবারের জন্য যারা যোগ্য তাদের জন্য তিনি লড়াই করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন টিউলিপ সিদ্দিক

আপডেট সময় ১০:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১