ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেরপুরে ট্রাকের ধাক্কায় রাইস মিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদীর সীমান্ত সড়কে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে আলম (৩০) নামে এক রাইস মিলের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া গুরুত্বর আহত হয়েছেন ওই মোটরসাইকেলের পেছনে বসে থাকা জিয়া (২৮) নামে এক যাত্রী।

৫ ডিসেম্বর বিকালে উপজেলার বালিজুড়ি অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে।

দুর্ঘটনায় নিহত ও আহতরা জেলার ঝিনাইগাতী উপজেলার তিনআনী এলাকার সামাদ হাজী রাইস মিলে শ্রমিকের কাজ করতো।

নিহত আলমে গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়। অন্যদিকে আহত জিয়া দিনাজপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানায়, ৫ ডিসেম্বর বিকালে আলম ও জিয়া মোটরসাইকেলে ঝিনাইগাতীর তিনআনী এলাকার সামাদ হাজী রাইস মিলে কাজে যোগ দিতে যাচ্ছিল। পথিমধ্যে তারা শ্রীবরদীর বালিজুড়ি অফিসপাড়া এলাকার একটি ব্রিজের ওপরে পৌঁছালে একটি দ্রæত গতির ট্রাক পিছন থেকে তাদের সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে যায় চালক আলম। এ ঘটনায় মস্তিস্ক ফেটে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই সে মারা যায়। অন্যদিকে গুরুত্বর আহত হয় তার পিছনে বসে থাকা জিয়া।

পরে এলাকাবাসী জিয়াকে উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয় জনতা।

এর পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনাস্থল থেকে দুইটি মোবাইল ফোন একটি চশমাও উদ্ধার হয়।

শ্রীবরদী থানা পুলিশের এএসআই জামিল হোসাইন মিঠু জানান, আলমের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

শেরপুরে ট্রাকের ধাক্কায় রাইস মিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:৪৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১