ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাকিবকে রেখেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা বাংলাদেশের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে রেখেই আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গুঞ্জন ছিল, নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন সাকিব। কিন্তু সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছেন সাকিব।

এ বছরের ফেব্রুয়ারি-মার্চে সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো টাইগাররা। এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে চলমান ঢাকা টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার রেজাউর রহমান রাজা ও স্পিনার নাইম হাসান। দলে সুযোগ হয়েছে পেসার শরিফুল ইসলামের।

৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে বাংলাদেশের। আর ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।

আগামী বছরের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সাকিবকে রেখেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা বাংলাদেশের

আপডেট সময় ০৯:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১