ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

২৭ নভেম্বর বিকালে ব্যালট পেপার ছাড়া অন্যান্য সব সরঞ্জাম কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে আগাম প্রস্তুতি হিসাবে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ২৭ নভেম্বর বিকালে ব্যালট পেপার ছাড়া অন্যান্য সব সরঞ্জাম গাড়িতে করে কেন্দ্রগুলোতে পৌঁছে দিচ্ছে পুলিশ-আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।

২৮ নভেম্বর ওই দুই উপজেলার ২১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সত্যতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান জানান, শুধু ব্যালটপেপার ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে সরবরাহ করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২১টি ইউনিয়নের মধ্যে দুইটি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ১৯টি ইউনিয়নে অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া নকলা উপজেলায় ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী, ২৮৬ জন সাধারণ সদস্য প্রার্থী ও ৮৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৩৮ হাজার ৯৫০ জন ।

অন্যদিকে নালিতাবাড়ী উপজেলায় ৪১ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৭০ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৪৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৫ হাজার ৫২০ জন ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আপডেট সময় ০৫:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১