ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলায় নিহত ৫, আহত ৪০

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে স্থানীয় সময় রোববার ক্রিসমাস প্যারেডে গাড়ি তুলে দিলে অন্তত পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়। পুলিশ সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র মতে, উইসকনসিন রাজ্যের ওয়াকিশাতে বার্ষিক প্রথা মেনে ক্রিসমাস প্যারেড চলছিল। সেখানেই একটি এসইউভি দ্রুতবেগে এসে প্যারেডে অংশগ্রহণকারীদের চাপা দিয়ে চলে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

ওয়াকিশার পুলিশ বিভাগের এক বিবৃতিতে পাঁচজনের প্রাণহানি ও ৪০ জনের আহতের খবর নিশ্চিত করে বলা হয়েছে, এ সংখ্যা আরো বাড়তে পারে।

সন্দেহভাজন একজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলায় নিহত ৫, আহত ৪০

আপডেট সময় ০৭:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১