ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ইসলামপুরে ৭ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামালপুরের ইসলামপুরে অনুষ্ঠিতব্য ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রচার-প্রচারণায় অংশ নেয়ায় ১৮ নভেম্বর রাতে তাদের বহিষ্কার করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সর্দার, পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কমল, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম বাদশা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য হানিফ উদ্দিন, চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলিনুর ইসলাম ও রেজাউল করিম রানা, চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহন করে বিভিন্ন প্রতিবন্ধীকতা সৃষ্টি করায় আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রের পরিপন্থী হাওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ৭ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

আপডেট সময় ০৬:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১