ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

ইরান ফের ইউরোনিয়ামের মজুদ বৃদ্ধি করছে : আইএইএ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) ১৭ নভেম্বর জানিয়েছে, ইরান ফের তাদের উচ্চ সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ বৃদ্ধি করেছে। ২০১৫ সালের চুক্তি রক্ষায় প্রচেষ্টা শুরু করার নির্ধারিত আলোচনার মাত্র কয়েকদিন আগে এমন প্রতিবেদন প্রকাশ করা হলো। খবর এএফপি’র।

বার্তা সংস্থা এএফপি’র হাতে আসা এক প্রতিবেদন অনুযায়ী আইএইএ ধারণা করছে, ইরানের অতি সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ ২,৪৮৯.৭ কিলোগ্রাম। এ পরিমাণ ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইউরোনিয়াম সীমিত রাখার সীমার চেয়ে অনেক গুণ বেশি।

আইএইএ’র পরিচালনা বোর্ডের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আগামী সপ্তাহে এ বৈঠকে বসার কথা রয়েছে। ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সম্পাদিত ২০১৫ সালের পরমাণু চুক্তি রক্ষায় আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় আলোচনা শুরু করতে কূটনীতিকদের প্রস্তুতির অংশ হিসেবে তারা এ বৈঠকে বসতে যাচ্ছেন।

ইরানের সাথে করা এ আন্তর্জাতিক পরমাণু চুক্তির বর্তমান অংশীদার দেশ ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া ওই আলোচনায় অংশ নেবে। এ চুক্তি থেকে বেরিয় যাওয়ায় যুক্তরাষ্ট্র পরোক্ষাভাবে এতে যোগ দেবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ইরান ফের ইউরোনিয়ামের মজুদ বৃদ্ধি করছে : আইএইএ

আপডেট সময় ০২:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১