ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

শ্রীবরদীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : শেরপুররের শ্রীবরদী থানাধীন চর হাবর গ্রামে ১৫ নভেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে ২২২টি ইয়াবা বড়িসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

আসামিরা হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার চর হাবর গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে মো. আবুল হাসেম ওরফে কালা নুরানী (৩৪) ও মৃত ইসাহাক আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩০)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিঃ পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৫ নভেম্বর সন্ধ্যা সোয়া ৫টার দিকে শেরপুরের শ্রীবরদী থানাধীন চর হাবর গ্রামস্থ সজীব জেনারেল স্টোরের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২২২টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৬ হাজার ৬০০ টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

শ্রীবরদীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১