ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড নকলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

শেরপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : শেরপুর সদর থানাধীন চর মোচারিয়া মাঝপাড়া গ্রামে ১৪ নভেম্বর বেলা পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে ৩.৮ গ্রাম হেরোইনসহ মো. পারভেজ (৪০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি ওই গ্রামেরই মৃত হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিঃ পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৪ নভেম্বর বেলা পৌনে ১২টার দিকে শেরপুর সদর থানাধীন চর মোচারিয়া মাঝপাড়া গ্রামস্থ চর মোচারিয়া ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. পারভেজকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৩.৮ গ্রাম হেরোইন ও একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৮:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১