ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশ্নপত্র ফাঁস করে যারা আমাদের সন্তানদের ভবিষৎ নষ্ট করার চেষ্টা চালাবে তাদের ছাড় দেয়া হবে না। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অপচেষ্টা বরাবরের মতো আছে ও থাকবে।

শিক্ষামন্ত্রী ১৪ নভেম্বর রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

অভিভাবকদের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনার সন্তানরা কোনভাইে যেন গুজবে কান না দেয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার কথা বিবেচনায় রেখে এবং যাতে যথাযথ স্বাস্থ্যবিধি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সব ব্যবস্থা রাখা হয়েছে। শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে আজকের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

তিনি বলেন, তবে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভীড় দেখা যাচ্ছে, যেখানে সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অভিভাবকদের এর আগেও অনুরোধ জানানো হয়েছে, আবারো আপনাদের মাধ্যমে জানাচ্ছি তারা যেখানেই থাকবেন তারা যেন ভীড় বা জটলা না করেন। এ বিষয়ে যেন তারা যত্নবান হন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে দেশে করোনা পরিস্থিতি সহনশীল আছে। তাই, আগামী বছর ২০২২ সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে হয়তো নিয়ে যেতে পারবো না, তবে এবার যত দেরিতে পরীক্ষা শুরু হয়েছে, সেই সময়সীমা কমিয়ে আনা যেতে পারে। কারণ, শিক্ষার্থীদের সিলেবাস কমপ্লিট করার সময় দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১