ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা

আসিফের সাথে পারলেন না সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টানা দ্বিতীয়বারের মত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘প্লেয়ার অব দ্য মান্থ’এ অক্টোবরের সেরা হতে পারলেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ও নামিবিয়ার ডেভিড ওয়াইজকে পেছনে ফেলে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হলেন পাকিস্তানের আসিফ আলি।

নারী ক্রিকেটে সেরা হয়েছেন আয়ারল্যান্ডের লরা ডিলানি। ডিলানির সাথে এই তালিকায় মনোনয়ন পেয়েছিলেন জিম্বাবুয়ের মেরি-এন মুসন্দা ও গ্যাবি লুইস।

গত মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অক্টোবরের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ ঘোষনা করেছে আইসিসি।

গত জুলাইয়ে প্রথমবারের মত ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এর পুরস্কার জিতেছিলেন সাকিব। কিন্তু এবার আর সেরা হতে পারলেন না তিনি। পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফের কাছে হার মানলেন সাকিব।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গত মাসে তিন ম্যাচের মধ্যে দুই ইনিংসে ব্যাট হাতে ঝড় তুলেন পাকিস্তানের আসিফ। দু’টি বিধ্বংসী ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে অপরাজিত ২৭ এবং আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে অপরাজিত ২৫ রান করেন আসিফ। আফগানদের বিপক্ষে ১৯তম ওভারে চার ছক্কায় ম্যাচ শেষ করে চমক দেখান আসিফ। এই দু’টি অসাধারণ ইনিংসের সুবাদেই অক্টোবরের সেরা সেরা ক্রিকেটারের খেতাব পেলেন আসিফ। তিন ম্যাচ ব্যাট হাতে ২৭৩ দশমিক ৬৮ স্ট্রাইক রেটে ৫২ রান করেছেন তিনি।

গত মাসে ব্যাটে-বল হাতে দারুণ ফর্মে ছিলেন সাকিব। বিশ্বকাপের বাছাই পর্বে তিনটি ও সুপার টুয়েলভে তিন ম্যাচ খেলেন সাকিব। ছয় ম্যাচে ২১ দশমিক ৮৩ গড়ে ১৩১ রান করেছেন সাকিব। ১১ দশমিক ১৮ গড়ে ১১ উইকেটও শিকার করেছেন তিনি। তবে ইনজুরিতে পরে সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি সাকিব।

সাকিব-আসিফের সাথে মনোয়ন পেয়েছিলেন নামিবিয়ার দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় ওয়াইস। বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে অপরাজিত ৬৬ ও ২৮ রান করেন তিনি। এতে মাসের সেরা হবার দৌঁড়ে মনোনয়ন পান ওয়াইজ।

এ বছর থেকে প্রত্যক মাসের সেরা খেলোয়াড় নিবার্চন করে আসছে আইসিসি। আইসিসির ভোটিং প্যানেলের সদস্যদের সাথে সমর্থকদের ভোটের পর বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে

আসিফের সাথে পারলেন না সাকিব

আপডেট সময় ০৭:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১