ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

কিলাউয়া আগ্নেয়গিরিতে ফের লাভা উদগিরণ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের কিলাউয়া আগ্নেয়গিরিতে ফের লাভা উদগিরণ শুরু হয়েছে। আগুন ছড়িয়ে পড়ছে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের আশপাশের ন্যাশনাল পার্কে।

আগুনের লেলিহান শিখায় ওই অঞ্চলের বাড়িঘর, ফসলি জমি সব ঢেকে গেছে। তবে অগ্ন্যুৎপাতের কারণে এখনো প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আগুনের তীব্রতা আরও বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

লাভা উদগিরণ অব্যাহত থাকলে সমুদ্রের পানিতে মিশে জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভয়ংকর এই আগ্নেয়গিরিটি থেকে ১৯৫২ সালের পর এ পর্যন্ত অন্তত ৩৪বার অগ্ন্যুৎপাত হয়েছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর থেকে লাভা উদগিরণ শুরু করেছে হাওয়াই দ্বীপের এই আগ্নেয়গিরিটি।

সেবার এলাকাটিতে মৃদু ও মাঝারি ভূকম্পন রেকর্ড করা হয়। সে সময়ই বিখ্যাত কিলাউয়া আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন।

২০১৮ সালে সবশেষ লাভা উদগিরণ করে কিলাউয়া। সে সময় সৃষ্টি হওয়া শৈলশিরা থেকেই আবারও হচ্ছে অগ্ন্যুৎপাত।

স্পেনের লা পালমা দ্বীপে কয়েক দিনের মৃদু ও মাঝারি ভূমিকম্পের পর ১৯ সেপ্টেম্বর প্রথম সক্রিয় হয় আগ্নেয় শৈলশিরা ‘কুমব্রে ভিয়েজা।’ এর লাভার স্রোত পুড়িয়ে দেয় ৬ শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ বেশকিছু সড়ক ও সেতুও। নিরাপত্তার খাতিরে দ্বীপের ৭ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। লাভা গিয়ে পড়েছে আটলান্টিক মহাসাগরে। ফলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

কিলাউয়া আগ্নেয়গিরিতে ফের লাভা উদগিরণ

আপডেট সময় ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১