ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজার ভ্যাকসিন প্রদানের অনুমোদন দিয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আমেরিকার ২৮ মিলিয়ন তরুণকে দ্রুত টিকা দেওয়ার লক্ষ্যে ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে।

পাশ্ব প্রতিক্রিয়ার ঝুঁকির চেয়ে ইতিবাচক ফলাফল বিবেচনা করে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল প্যানেল চলতি সপ্তাহে সরকারকে পরামর্শ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

চীন, চিলি, কিউবা এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে শিশুদের বিভিন্ন টিকাদানের অনুসরণে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

খাদ্য ও ওষুধ প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, “একজন মা এবং একজন চিকিৎসক হিসেবে আমি জানি যে পিতামাতা, যত্নশীলরা, স্কুলস্টাফ এবং শিশুরা এই অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”

“ছোট বাচ্চাদের কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা দেওয়ায় তারা আমাদের আরো বেশী কাছাকাছি আসবে এবং স্বাভাবিকতার অনুভূতি ফিরে আসবে।”

তিনি বলেন, ক্লিনিকাল সুপারিশের ব্যাপারে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের একটি প্যানেলের মঙ্গলবার আরো আলোচনার পরেই ভ্যাকসিন প্রদান শুরু করা উচিত।

ফাইজার এবং তার শরিক বায়োএনটেক চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছে যে, যুক্তরাষ্ট্র সরকার শিশুদের এমনকি ৫ বছরের কম বয়সের শিশুদের সুরক্ষায় আরো ৫০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কিনেছে।

ক্লিনিকাল পরীক্ষায় ২,০০০ এর বেশী অংশ নেয়, এতে দেখা যায় রোগ প্রতিরোধে এটি ৯০ শতাংশের বেশী কার্যকর। ৩,০০০ এর বেশী শিশুর ওপর ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণ করে দেখা যায় এতে গুরুতর কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজার ভ্যাকসিন প্রদানের অনুমোদন দিয়েছে

আপডেট সময় ০৭:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১