ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত বেড়েছে দশমিক ২১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৭১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর ২৯ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৭ হাজার ৮১১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৩০৫ জন। গতকাল ১৯ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৯৪ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৩ লাখ ১৯ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ২১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৬ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৩ জন। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৪ জনে। গত ২২ সেপ্টেম্বর থেকে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ থাকলেও আজ তা দশমিক ০১ শতাংশ বেড়ে হয়েছে ১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৭১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৭০ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১