ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

শুক্রবার ফরাসি প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন বাইডেন : হোয়াইট হাউস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রোমে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সাথে বৈঠক করবেন। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানায়। খবর এএফপি’র।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুভিলান সাংবাদিকদের বলেন, ইতালির রাজধানীতে জি২০ সম্মেলনের প্রাক্কালে তারা দ্বিপাক্ষিক এ বৈঠক করবেন। বাইডেন একই দিন ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সাথেও সাক্ষাত করবেন।

পরমাণু সক্ষমতা সম্পন্ন মার্কিন সাবমেরিন অর্জনে নতুন পরিকল্পনার আওতায় ফ্রান্সের প্রচলিত সাবমেরিন ক্রয়ের একটি চুক্তি অস্ট্রেলিয়া ভেঙ্গে দেয়ার পর সৃষ্ট বিরোধ মিমাংসার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে বাইডেন-মাখো বৈঠককে।

ফ্রান্স এ ঘটনাকে কেবলমাত্র একটি আকর্ষণীয় চুক্তি ছিনতাই হিসেবে দেখছে না বরং এর ফলে তাদের ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ক নিয়ে প্যারিস প্রশ্ন তুলেছে।

চুক্তিটি ভেস্তে যাওয়ার পরপরই ওয়াশিংটনে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে মাখো ডেকে পাঠান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ইভস লি ড্রিয়ান বাইডেনের এমন সিদ্ধান্তকে একপাক্ষিক কার্যপ্রণালীর সাথে তুলনা করেন, কোন টুইটার বার্তা ছাড়াই যেমনটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করতেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

শুক্রবার ফরাসি প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন বাইডেন : হোয়াইট হাউস

আপডেট সময় ০৩:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১