ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

বিনামূল্যে সরিষা বীজ, সার পেলেন নকলার ক্ষুদ্র কৃষকরা

নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : শেরপুরের নকলা উপজেলায় ২৭ অক্টোবর সকালে ১ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে এসব বীজ ও সার দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসা, কৃষকলীগের আহ্বায়ক আলমগীর আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ১ হাজার ১০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিনামূল্যে সরিষা বীজ, সার পেলেন নকলার ক্ষুদ্র কৃষকরা

আপডেট সময় ০৫:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১