ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, আটক ১

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরশহরের বানিয়ানিরচর এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। ২৫ অক্টোবর রাতে ওই এলাকায় অভিযুক্ত সম্রাটের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত সম্রাট ২৫ অক্টোবর রাতে জরুরী কাজের কথা বলে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে তার ঘরে ডেকে নেয়। পরে ওই ঘরে তাকে ধর্ষণ করে সে। ওই ছাত্রীর ডাক-চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু সহযোগী ফয়সালকে (২৫) আটক করা গেলেও অভিযুক্ত সম্রাট পালিয়ে যেতে সক্ষম হয়। ফয়সালকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ফয়সাল দেওয়ানগঞ্জ পৌরশহরের বানিয়ানিরচর পশ্চিমপাড়া গ্রামের ভুট্টু মিয়ার ছেলে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে ২৬ অক্টোবর সকালে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, আটক ১

আপডেট সময় ০৮:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১