ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

নাইজারে হামলায় ১১ নিরাপত্তা কর্মী নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বুরকিনা ফাসোর সাথে নাইজারের সীমান্তের কাছে ২০ অক্টোবর আঞ্চলিক প্রধানের এক মটর শোভাযাত্রা লক্ষ্য করে চালানো অতর্কিত হামলায় দেশটির ১১ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।

এর আগে, স্থানীয় কর্মকর্তার এ হামলায় নিহতের যে সংখ্যা জানিয়েছিল তার চেয়ে মন্ত্রণালয়ের জানানো সংখ্যা কিছু বেশি।

বনকিলার জেলা প্রধানকে বহন করা গাড়ি বহরে সন্দেহভাজন জিহাদি এ হামলা ছিল তিলাবেরিতে সরকারি কর্মকর্তাদের ওপর প্রথম হামলার ঘটনা।

এটি হচ্ছে নাইজার, বুরকিনা ফাসো ও মালির মধ্যে ‘ত্রি-সীমান্ত’ জোনের অংশ। আর এ অঞ্চল আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ সম্পৃক্ত জিহাদিদের হামলার উচ্চ ঝুঁকিতে থাকার জন্য বেশি পরিচিত। বিশেষকরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার জন্য পরিচিত।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ হামলায় নাইজারের ন্যাশনাল গার্ডের ১০ কর্মী ও ফ্রান্স সৈনিকের এক আরক্ষী নিহত ও আরো তিনজন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানায়, অজ্ঞাতনামা হামলাকারীরা সেখানে ন্যাশনাল গার্ড বাহিনীর দু’টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। তাদের হামলায় আরেকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হামলায় বন্দুক ও রকেট লাঞ্চার ব্যবহার করে।

বিবৃতিতে আরো বলা হয়, এ ব্যাপারে তদন্ত চলছে এবং হামলায় জড়িত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

নাইজারে হামলায় ১১ নিরাপত্তা কর্মী নিহত

আপডেট সময় ০২:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১