ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে : শিক্ষামন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি বলেছেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আগামী জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।

২৩ অক্টোবর চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। নতুন বছরের শুরুতে ক্লাস শুরু হলে তখন ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানাসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।

মন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মত এতো পরিমান জায়গা আমাদের নেই। যদি করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলেই ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য চিন্তভাবনা করা হবে।

বিশ্বের কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য, দেশকে উন্নত করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সেখানে নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত বিএনপি জামাত ও তাদের দোসররা এই সরকারের বিরুদ্ধে, যারা বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে, তারা একজোট হয়ে নানানভাবে বিভিন্ন অপকর্ম করছে এবং আজকে তা বিভিন্নভাবে প্রমানিত।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রথম ৫ বছরে ২৪’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। বাংলাদেশে ১’শ বছরে ১৬’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এছাড়া ১৭বছরে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন।

চাঁদপুর পবিস ২ এর সভাপতি মো: আলীম আজম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, বিপিএম (বার)। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:৩২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১