ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

১ বিলিয়ন কোভিড-১৯ টিকাদানের মাইলফলক ভারতের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারত ২১ অক্টোবর সকালে ‘এক বিলিয়ন’ কোভিড-১৯ টিকাদানের মাইলফলক পাড়ি দেয়ার বিরাট সাফল্য অর্জনের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী ২১ অক্টোবর এক টুইট বার্তায় বলেন, ‘ভারত ইতিহাস সৃষ্টি করল। আমরা ভারতের বিজ্ঞান, কর্মপ্রচেষ্টা ও উদ্যম এবং ১৩০ কোটি ভারতীয়ের প্রাণবন্ত সম্মিলিত প্রচেষ্টার সাক্ষী।’

কোভিড-১৯ টিকাদান ১০০ কোটি অতিক্রম করায় তিনি ভারতকে অভিনন্দন জানান এবং চিকিৎসক, নার্স ও এই অসামান্য অর্জনে অংশগ্রহণকারী সকল স্তরের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২১ সালের ১৬ জানুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হওয়ার মাত্র নয় মাসের মধ্যে এই সাফল্য এলো।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিসংখ্যান অনুযায়ী- দেশটিকে কোভিড-১৯ সংক্রমণ দ্রুত হ্রাস পাচ্ছে। দেশটিতে এখন দিনে ১৫ হাজারের কম মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে এবং অধিকাংশ কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

১ বিলিয়ন কোভিড-১৯ টিকাদানের মাইলফলক ভারতের

আপডেট সময় ০৪:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১