ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

হঠাৎ বাছাই পর্বের নিয়ম পরিবর্তন করলো আইসিসি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ হঠাৎ করেই শুরু হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিয়মে পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নতুন নিয়মনুযায়ী, বাছাই পর্বে ‘বি’ গ্রুপে রানার্স-আপ হলেও সুপার টুয়েলভে গ্রুপ-১এ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে (বাছাই পর্বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলও থাকবে)।

আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে গ্রুপ-২এ ভারত-পাকিস্তান-আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা (বাছাই পর্বে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলও থাকবে)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আইসিসি জানিয়েছিল, বাছাই পর্বে ‘বি গ্রুপ’ চ্যাম্পিয়ন বা রানার্সআপ যা-ই হোক না কেন, সুপার টুয়েলভে ‘গ্রুপ-২’তে খেলবে বাংলাদেশ। যেই গ্রুপে ভারত-পাকিস্তান-আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মত দলরা থাকবে।

কিন্তু আসরটি মাঠে গড়ানোর তিন দিন পর নিয়সে পরিবর্তন আনলো আইসিসি।

স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে এবারের আসর শুরু করে বাংলাদেশ। এরপর গতকাল ওমানের বিপক্ষে ২৬ রানে জয় পায় টাইগাররা। ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তৃতীয়স্থানে টাইগাররা। আগামীকাল পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেও, নির্ভর করবে পয়েন্ট টেবিলের অন্যান্য দলের অবস্থানে বাংলাদেশ সুপার টুয়েলভে কোন গ্রুপে খেলবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

হঠাৎ বাছাই পর্বের নিয়ম পরিবর্তন করলো আইসিসি

আপডেট সময় ০৮:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১