ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

নকলায় চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী উজ্জলের শোভাযাত্রা ও পথসভা

পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মো. উজ্জল মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নকলায় ২ নম্বর নকলা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মো. উজ্জল মিয়া শোভাযাত্রা ও পথসভা করেছেন। ১৫ অক্টোবর রাত ৮টায় উপজেলার ছত্রকোনা মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে ডোবারচর বাজারে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে নকলা ইউনিয়নের ডুবারপাড় বাজারে বীর মুক্তিযোদ্ধা জুলহাস উদ্দিনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. উজ্জল মিয়া। এছাড়াও অন্যান্যদের মধ্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছফর চাঁদ, শিক্ষক কামাল উদ্দিন, মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

মো. উজ্জল মিয়া বলেন, আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ দলে থেকে সুষ্ঠু রাজনীতি করে আসছি। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় মেহনতী, দুঃস্থ গরীব অসহায় ও সকল ইউনিয়নবাসীর পাশে থেকে সরকারের দেওয়া অনুদান ও আমানতের দ্বায়ভার গ্রহণ করে সঠিকভাবে বন্টন করা হবে।

তিনি আরও বলেন, নকলা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে বাংলাদেশ সরকার তথা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও নকলা-নালিতাবাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি’র হাতকে শক্তিশালী করতে দলীয় মনোনয়ন দাবি করেছেন। এলক্ষে তিনি স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

নকলায় চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী উজ্জলের শোভাযাত্রা ও পথসভা

আপডেট সময় ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১