ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

দোহায় আমেরিকা-তালেবান বৈঠক, স্বীকৃতি ছাড়াই সাহায্যের প্রতিশ্রুতি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মুখোমুখি বৈঠক করেছেন আমেরিকার কর্মকর্তা ও তালেবানের নেতারা। কাতারের দোহায় এই বৈঠক হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জনানো হয়েছে, বৈঠকে সুরক্ষা ও সন্ত্রাসবাদ নিয়েই মূলত কথা হয়েছে।

আফগানিস্তানে এখনো কিছু মার্কিন নাগরিক থেকে গেছেন। তাছাড়া যে সব আফগান গত ২০ বছর আমেরিকাকে সাহায্য করেছেন এবং যারা দেশ ছাড়তে চান, তারা যাতে নিরপদে আমেরিকা ফিরতে পারেন, তা নিয়েও কথা হয়েছে। তাছাড়া আফগান সমাজের বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের যোগদানের বিষয়টিও আলোচনায় উঠেছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি জানাচ্ছে, দুই পক্ষের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে। তালেবান নেতাদের জানিয়ে দেয়া হয়েছে, তারা কী বলছেন, তার থেকে, তারা কী করছেন, তার উপরেই সব চেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।

স্বীকৃতি ছাড়াই সাহায্য

আমেরিকা স্পষ্ট করে দিয়েছে যে, এখনই তালেবান শাসনাধীন আফগানিস্তানকে স্বীকৃতি দেয়া হবে না। তবে তাদের সাহায্য করা হবে।

আমেরিকার বক্তব্য, কূটনৈতিক স্বীকৃতি দেয়া বা তালেবান শাসনকে বৈধতা দেয়া নিয়ে কথা হয়নি। বরং বাস্তবসম্মত বিষয়গুলি নিয়ে কথা হয়েছে।

তালেবানও জানিয়েছে, ভালো আলোচনা হয়েছে।

তালেবান মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী মার্কিন কর্মকর্তাদের বলেছেন, তারা আফগানিস্তানের মাটি থেকে কাউকে কোনো সন্ত্রাসবাদী কাজকর্ম করতে দেবেন না।

আমেরিকা মনে করে, আফগানিস্তানে সাম্প্রতিক সহিংসতার পিছনে আইএস আছে। আফগানিস্তানে তারাই বিপদের কারণ হয়ে উঠতে পারে।

আফগানিস্তানের অবস্থা

তালেবান আফগানিস্তানের শাসনভার নেয়ার পর সেখানে এখন অর্থনীতির অবস্থা শোচনীয়। অ্যামেরিকা আফগানিস্তনের ৯০০ কোটি ডলারের সম্পদ ফ্রিজ করে দিয়েছে। ফলে আফগানিস্তানে ব্যাঙ্কিং ব্যবস্থার উপর প্রবল চাপ পড়েছে। জিনিসের দাম খুবই বেড়ে গেছে। মানুষের হাতে অর্থ নেই। জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানে অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে। রয়টার্স, এপি, ডিপিএ

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

দোহায় আমেরিকা-তালেবান বৈঠক, স্বীকৃতি ছাড়াই সাহায্যের প্রতিশ্রুতি

আপডেট সময় ০১:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১