ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

দুর্ঘটনা-মুক্ত মহাকাশযান উৎক্ষেপণে রাশিয়ার রেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কোনও দুর্ঘটনা ছাড়াই গত তিন বছরে প্রায় ৭০টি সফল উৎক্ষেপণ চালিয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস। স্পুটনিক নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মহাকাশ সংস্থাটি দুর্ঘটনা এড়িয়ে নতুন রেকর্ড গড়েছে।

জানা গেছে, ২০১৮ সালের ১১ অক্টোবর সয়ুজ উৎক্ষেপণে ব্যর্থ হওয়ার পর থেকে রাশিয়া বইকনুর মহাকাশ কেন্দ্র থেকে ৩২ টি সফল মহাকাশযান উৎক্ষেপণ করেছে।

এছাড়া পিসেটস্ককমমোড্রোম থেকে ২১টি, ভসটোসনি স্পেসপোর্ট থেকে সাতটি এবং ফরাসি গায়ানার কৌওরো স্পেস সেন্টার থেকে সাতটি উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। আর এই সময়ে কোনও ধরনের দুর্ঘটনা ঘটেনি।

অথচ, এই সময়ের মধ্যে অন্যান্য দেশ থেকে পরিচালিত মহাকাশ উৎক্ষেপণের সময় ২২ টি জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। তার মধ্যে ৯টি ঘটেছে চীনে, যুক্তরাষ্ট্রে পাঁচটি, ইরানে তিনটি, ফ্রান্সে দুটি, নিউ জিল্যান্ডে দুটি এবং ভারতে একটি জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনা-মুক্ত মহাকাশ উৎক্ষেপণের ক্ষেত্রে সোভিয়েত রেকর্ড আরও চিত্তাকর্ষক। ১৯৮৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর ১৯৮৪ সালের মধ্যে পরপর ১৮৫ টি সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছিল।তথ্যসূত্র: স্পুটনিক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

দুর্ঘটনা-মুক্ত মহাকাশযান উৎক্ষেপণে রাশিয়ার রেকর্ড

আপডেট সময় ০১:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১