ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মাদারগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ মাদারগঞ্জের যুবক, উৎকণ্ঠায় পরিবার আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত

প্লে-অফে খেলতে পারছেন না সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কোলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে খেলতে পারছেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন তিনি।

টুর্নামেন্টের ফাইনালে টিকে থাকার জন্য আগামী ১১ অক্টোবর এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে কোলকাতা।

সাকিব ছাড়াও আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন তিনি। তবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি রাজস্থান।

বর্তমানে ওমানে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামীকাল ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাবে টাইগাররা।

দুবাইয়ে পৌঁছে একদিনের রুম কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৪ অক্টোবর দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে ১৫ অক্টোবর পুনরায় ওমানে যাবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। বাছাই পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে টাইগাররা। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা।

বাছাইপর্ব পাড় করতে পারলে সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। সেখানে ২৫ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে, ২৭ অক্টোবর গ্রুপ ‘এ’র রানার্স-আপের বিপক্ষে, এরপর ৩, ৫ ও ৭ নভেম্বর টুর্নামেন্টে বড় তিন দল- নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।

টাইগাররা এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৫ টি ম্যাচ খেলেছে এবং মাত্র পাঁচটিতে জিতেছে। এর মধ্যে বাছাই পর্ব থেকেই চারটি জয় এসেছে। বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্ট্যান্ড-বাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

প্লে-অফে খেলতে পারছেন না সাকিব

আপডেট সময় ০১:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১