ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

গাড়িচাপায় কৃষক হত্যায় ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অবশেষে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখিমপুর খেরিতে গেল সপ্তাহে গাড়িচাপা দিয়ে আন্দোলনরত চার কৃষককে হত্যার অভিযোগে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এনডিটিভির।

হত্যার পাঁচদিন পর ৯ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয় আশিস মিশ্রকে।

উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তা উপেন্দ্র আগারওয়াল ৯ অক্টোবর রাতে জানান, তদন্তে অসহযোগিতা করার কারণে তারা আশিসকে গ্রেপ্তার করেছেন। ১০ অক্টোবর তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে। কিন্তু ঘটনার দিনই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন আশিসের বাবা অজয় মিশ্র। তিনি বলেছিলেন, ঘটনার সময় লখিমপুর খেরিতে ছিলেন না আশিস। যদিও পরবর্তীকালে একাধিক ভিডিও প্রকাশ করে দাবি করা হয়, যে গাড়ি ঘটনাস্থলে দেখা যাচ্ছে, সেটি আশিসের। সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকেও আশিসের গ্রেপ্তারের দাবি তোলা হয়।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

গাড়িচাপায় কৃষক হত্যায় ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১