ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চূড়ান্ত পর্ব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে। এতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। চূড়ান্ত পর্বের নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে লাখো দর্শকের সমাগম ঘটে।

উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীরবড়বাড়িয়া এলাকার ঝিনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য আশেক মেম্বার অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক, কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, কামরাবাদ ইউপি চেয়ারম্যান মনছুর আলী, হাবিবুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

চূড়ান্ত পর্বে ময়মনসিংহের জলময়ুর ও বঙ্গবন্ধু সোনারতরী নামে দুটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় বঙ্গবন্ধু সোনারতরী বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল ও দ্বিতীয় স্থান অধিকারী দলকে একটি রেফ্রিজারেটর দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১