ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

শেরপুরে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলার বড়ইকচি গ্রামে ৯ অক্টোবর দুপুরে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ মো. সুলতান মিয়া (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি ওই উপজেলার বাবেলা কোনা গ্রামের মো. নেহাল মিয়ার ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৯ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার বড়ইকচি গ্রামস্থ মো. সজিবের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. সুলতান মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলোর আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

শেরপুরে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১