ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক লোক। সরকারি কর্মকর্তারা এ খবর জানান।

স্থানীয় সময় ৭ অক্টোবর সকালে এ ভূমিকম্প আঘাত হানে। লোকজন এ সময়ে ঘুমিয়ে ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা গেছে ভূমিকম্পের পর রাজধানী কোয়েটার লোকজন শহরের রাস্তায় নেমে এসেছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু বলেছেন, ভূমিকম্পে ২০ জনের প্রাণহানির খবর আমরা পেয়েছি। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা বিভাগের কর্মীদের পাঠানো হয়েছে। ঘটনাস্থলে হেলিকপ্টারও পাঠানো হচ্ছে।

দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে দালান ধসে এসব মানুষ নিহত হয়েছে।

নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে সবচেয়ে ক্ষয়-ক্ষতি হয়েছে হারনাই জেলায়।

হারনাই প্রাদেশিক রাজধানী কোয়েটার উত্তরে অবস্থিত। এখানে বেশ কয়েকটি বড় কয়লাখনি রয়েছে। এদিকে ভূমিকম্পের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে হাসপাতালের সেবা বিঘ্নিত হচ্ছে।

সরকার পরিচালিত হারনাই হাসপাতালের একজন সিনিয়র কর্মকর্তা বলছেন, টর্চ এবং মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়ে আহতদের সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে জরুরি অবস্থা জারি করে চিকিৎসা সেবার কাজ চলছে।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জন নিহত

আপডেট সময় ০৬:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১