ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

ডুবোজাহাজ থেকে রাশিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাশিয়া ৪ অক্টোবর জানিয়েছে যে, তারা ডুবোজাহাজ থেকে নতুন এক ধরনের ক্রুজ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সর্বশেষ এই অস্ত্র পরীক্ষাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন “অজেয়” বলে অভিহিত করেছেন। খবর এএফপি’র।

মস্কো সাম্প্রতিক বছরগুলিতে অস্ত্রের উন্নয়নের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেছে যে, পাশ্চাত্যের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার এ সময়টিতে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো অস্ত্র প্রতিযোগিতায় তারা এগিয়ে থাকবে।

হাইপারসোনিক শব্দের গতির পাঁচগুণের বেশি গতিতে ধাবমান হতে পারে এবং মিড-ফ্লাইটে এর গতিবিধি চাতুর্যপূর্ণ। তাদের ট্র্যাক করা এবং আটকানো অনেক কঠিন।

সামরিক বাহিনী ৪ অক্টোবর বলেছে যে, তারা সেভেরোডভিনস্ক পারমাণবিক সাবমেরিন থেকে একটি জিরকন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং রাশিয়ার আর্কটিকের বারেন্টস সাগরে একটি পরীক্ষার লক্ষ্যে আঘাত হেনেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পারমাণবিক সাবমেরিন থেকে জিরকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল বলে বিবেচিত হয়েছে।”

মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রের অগ্নিশিখা দেখাতে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে রাতের আকাশ আলোকিত হতে দেখা গেছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

ডুবোজাহাজ থেকে রাশিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আপডেট সময় ০৪:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১