ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সকলের করোনা নেগেটিভ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সকল ক্রিকেটারের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যা টিম ম্যানেজমেন্টের স্বস্তির বিষয়।

৩ অক্টোবর রাতে (১০টা ৫৫ মিনিটে) ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। তবে ঘূর্ণিঝড় শাহিনের কারণে তাদের যাত্রা অনিশ্চয়তার মুখে।

দুই দেশের মধ্যে ফ্লাইট চালু থাকলে বাংলাদেশ দল বিমানে উঠবে বলে বিসিবির এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

কিন্তু আপাতত, বাংলাদেশ একটি সুখবর পেয়েছে, দলে থাকা কারও করোনা পজিটিভ হয়নি।

আজ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘সকল সদস্যের করোনা নেগেটিভ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওমানে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। এখানেই বাছাই পর্বের ম্যাচ খেলবে তারা। ওমানে পৌঁছানোর পর অনুশীলন শুরুর আগে একদিনের রুম কোয়ারেন্টাইনে থাকবে তারা।

এরপর ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ। আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে থাকা সাকিব ও মুস্তাফিজ ৯ অক্টোবর দলের সাথে যোগ দিবেন। আরব আমিরাতে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৪ অক্টোবর দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বাছাই পর্বের ম্যাচ খেলতে আবারো ওমানে আসবে টাইগাররা। গ্রুপ ‘বি’তে যৌথ আয়োজক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে তারা।

বাছাই পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ড-যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউ গিনির। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহর দল। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা।

প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে পারলে সুপার ১২তে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সকলের করোনা নেগেটিভ

আপডেট সময় ০৮:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১