ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৭ লাখ ছাড়িয়েছে : জনস হপকিন্স

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রে শুক্রবার পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে প্রাণহানি ৭ লাখ ছাড়িয়ে গেছে, যা রাজধানী ওয়াশিংটনের জনসংখ্যার প্রায় সমান। জনস হপকিনন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ কথা জানানো হয়।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, দৈনিক গড়ে ১ হাজারের বেশী মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে জনসংখ্যার ৫৫.৭ শতাংশের পুরোপুরি টিকাদান সম্পন্ন হয়েছে।

মহামারির প্রাথমিক পর্যায়ে কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ভ্যাকসিন প্রদানে বিশ্বের মধ্যে সবচেয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশী প্রাণহানি ঘটেছে, যা ব্রাজিল এবং উচ্চ সংক্রমণের ডেল্টা ভ্যারিয়ান্টের মুখোমুখি হওয়া ভারতের চেয়েও অনেক বেশী।

বিশব্যাপী করোনাভাইরাসের ঢেউ গত আগস্টের শেষদিকে সর্বোচ্চ পর্যায়ে ছিল, এ সময় যুক্তরাষ্ট্রে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে।

ডিসেম্বরে মার্কিন কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রম শুরু করেছিল, যা এপ্রিলে শীর্ষ পর্যায়ে পৌঁছায়, কখনো কখনো দৈনিক ৪ মিলিয়নের বেশী টিকা প্রদান করা হয়েছে, বর্তমানে টিকাদান কার্যক্রম যথেষ্ট ধীরগতির ।

মাস্ক পরা দেশের বেশীরভাগ অংশে একটি রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা আমেরিকানদের মধ্যে বিভক্তি তৈরি করেছে। কয়েকজন রিপাবলিকান গভর্নর যেমন টেক্সাস এবং ফ্লোরিডায় ব্যাক্তি স্বাধীনতার কথা উল্লেখ করে তাদের রাজ্যে মাস্ক পরার বাধ্যবাধকতা রহিত করতে চেয়েছেন।

চীনে ২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বে প্রায় ৪৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৭ লাখ ছাড়িয়েছে : জনস হপকিন্স

আপডেট সময় ০৭:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১